রংপুরে প্রায় ৭ লাখ টাকার নকল ব্যান্ডরোলসহ বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ২
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ২১:৩০ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হারাগাছ থানার অভিযানে ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের নকল ব্যান্ডরোলযুক্ত ১নং হালিম বিড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুন) রাত আনুমানিক ১২:৩০টায় হারাগাছ থানাধীন ঠাকুরদাস বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের নকল ব্যান্ডরোলযুক্ত ১নং হালিম বিড়ি উদ্ধার এবং ২ জন আসামিকে গ্রেফতার করে আরপিএমপি হারাগাছ থানা।
গ্রেফতারকৃতরা হলেন— মো. শহিদুল ইসলাম (৪৮) ও মো. কামাল হোসেন (৫২)।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— নকল ব্যান্ডরোলযুক্ত ৩৪ বস্তা ১নং হালিম বিড়ি, ৩৪,০০০ প্যাকেট বিড়ি এবং প্রায় ৩৪,০০০টি নকল ব্যান্ডরোল।
উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিকভাবে ৩ লাখ ২ হাজার ৯৪০ টাকা রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মোহাম্মদ আব্দুল মাবুদ, আরপিএমপি পুলিশ কমিশনার, বলেন— অপরাধ দমন, রাজস্ব ফাঁকি প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ ও অঙ্গীকারাবদ্ধ।
