‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে জলঢাকায় র্যালি ও বৃক্ষরোপণ
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৭:৩৫ | অনলাইন সংস্করণ
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ শুভ উদ্বোধন উপলক্ষে নীলফামারীর জলঢাকায় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে আলহাজ মোবারক হোসেন অনিবার্ণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়-এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল র্যালি বের হয়ে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা নির্বাহী অফিসার; নাজমুল আলম, থানা অফিসার ইনচার্জ; আমজাদ হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি; রোকনুজ্জামান চৌধুরী, প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক; রশিদুল ইসলাম বাঙ্গালী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য; এবং আলমগীর হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রমুখ।
র্যালি শেষে বিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ঔষধি জাতের ৩টি গাছ রোপণ করা হয়।
