সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৯:১৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া গ্রামে যৌথ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

তারা হলেন, ময়মনসিংহের কোতয়ালী উপজেলার গলগন্ডা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আরবী মিয়া (৩৩) এবং কুমিল্লা সদর দক্ষিণ থানার খিলপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে ফারুক (১৯)।

মেজর তাবলীজ তাজওয়ার শরীফ, র‌্যাব-১২’র সদর কোম্পানির কমান্ডার, এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে র‌্যাব-১২ ও র‌্যাব-৩ এর সিপিসি-২ ওই গ্রামে যৌথ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।