নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গাছ রোপণ
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ২০:০৩ | অনলাইন সংস্করণ
নীলফামারী প্রতিনিধি

জাতীয় পর্যায়ে আয়োজিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়-এর উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ, সেমিনার ও র্যালির আয়োজন করা হয়েছে।
সোমবার দুপুরে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়-এর শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে বিদ্যালয় চত্বর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিতুর রহমান, সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান, তিতুমীর সরকার, রাফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান-সহ আরও অনেকে।
