চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আটক, আদালতে মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ২১:৩৫ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে মাদকসহ রাজু (২৬)-কে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খান-এর নির্দেশে দর্শনা থানার ওসি নজরুল ইসলাম-এর নেতৃত্বে একদল পুলিশ দর্শনা এলাকা থেকে সদর উপজেলা শহরের সি অ্যান্ড বি পাড়ার নাসির উদ্দিনের ছেলে রাজুকে ইয়াবাসহ গ্রেফতার করে।
এরপর সোমবার দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে হাজির করা হয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারকের নিকট উপস্থাপন করলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচারক আদালত) রাজুকে এক বছরের কারাদণ্ড এবং অনাদায়ে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
