সিরাজগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ যুবকের ১৫ দিনের কারাদণ্ড
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৮:০৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাদাস এলাকায় মাদক সেবনের সময় ৩ যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তারা হলেন, ওই উপজেলার তাড়াশ উত্তরপাড়া গ্রামের নুরুল ইসলাম (২২), শাকিল রানা (১৯) এবং ভাদাস মধ্যপাড়া গ্রামের আলামিন হোসেন (১৯)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন এ কারাদণ্ডাদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই এলাকায় ৩ যুবক মাদক সেবন করছিলেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে প্রশাসনকে খবর দেন।
ওইদিন গভীর রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের উল্লেখিত কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
জনস্বার্থে ও মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
