আখাউড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২০:১৬ | অনলাইন সংস্করণ

  আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২টার দিকে পৌর প্রশাসক ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া পৌরসভার মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন।

পৌরসভা থেকে পাওয়া সারসংক্ষেপ অনুযায়ী, এবারের বাজেট ধরা হয়েছে ২৩ কোটি ১৬ লাখ টাকা। মোট আয় ধরা হয়েছে ২৯ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৭২১ টাকা। মোট উদ্বৃত্ত থাকবে ৬ কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৭২১ টাকা।

বাজেট অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া বক্তব্যে বাজেটের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।