তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় নিউজ পোর্টাল ‘উজ্জ্বল বাংলাদেশ’
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৬:১৭ | অনলাইন সংস্করণ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘উজ্জ্বল বাংলাদেশ’ সফলভাবে দুই বছর অতিক্রম করে গৌরবের সঙ্গে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানটির অফিস কার্যালয়ে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠার পর থেকেই ‘উজ্জ্বল বাংলাদেশ’ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, দ্রুত এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে।
দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ ছাড়াও সমসাময়িক ঘটনা, শিক্ষা, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদন, অর্থনীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়মিতভাবে তুলে ধরছে সংবাদমাধ্যমটি।
তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ‘উজ্জ্বল বাংলাদেশ’-এর সম্পাদক ও প্রকাশক মো. রাজিবুল করিম রোমিও এক শুভেচ্ছা বার্তায় বলেন, “উজ্জ্বল বাংলাদেশের এই পথচলা সম্ভব হয়েছে আমাদের সম্মানিত পাঠক, শুভাকাঙ্ক্ষী, সংবাদকর্মী, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা এবং দেশের সর্বস্তরের মানুষের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায়। সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “আগামী দিনগুলোতেও সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা ধরে রাখতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘উজ্জ্বল বাংলাদেশ’-কে দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ‘উজ্জ্বল বাংলাদেশ’ পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক, শুভানুধ্যায়ী, সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা ও সহযোগীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
একইসঙ্গে ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার ধরে রাখতে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করা হয়েছে।
