সিরাজগঞ্জে ২২০০ কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ২০:২৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শস্যভান্ডারখ্যাত উল্লাপাড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ২ হাজার ২০০ জন কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।
এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি ও বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান। এ সময় তিনি কৃষি বিভাগ ও কৃষকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার; সূবর্ণা ইয়াসমিন সূমী, উপজেলা কৃষি অফিসার; অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর; আজাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব; খায়রুল ইসলাম এবং আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।
এদিকে, কৃষি প্রণোদনার আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নের উল্লেখিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝেও এ কৃষি প্রণোদনা বিতরণ করা হবে।
এর আগে, উপজেলা পরিষদ হলরুমে ইউএনওর সভাপতিত্বে বিতরণ কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
