জাসাস রংপুর জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য ফল উৎসব
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ২১:৫৬ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২টায় রংপুর টাউন হল চত্বর সাহিত্য মঞ্চে আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম, রংপুর জেলা পরিষদের প্রশাসক।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মানিক-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, জাসাস রংপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ নিম্মী জামান, রংপুর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ রাকিব হোসেন এবং ওলামা দল রংপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাসাস রংপুর জেলা শাখার সদস্য সচিব শ্রী উৎপল চন্দ্র ভৌমিক।
ফল উৎসবের উদ্বোধন ও আলোচনা শেষে আম, কাঁঠাল, কলা, ড্রাগন, আনারস, নটকোনসহ বিভিন্ন ধরনের ফল অতিথিসহ সকলকে পরিবেশন করা হয়।
এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, তরুণ দল ও জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
