পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুর হোসেনকে বহিষ্কার

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২১:১৩ | অনলাইন সংস্করণ

  পটিয়া প্রতিনিধি

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুর হোসেন-কে সর্বসম্মতিক্রমে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) জরুরি এক বৈঠকে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দৈনিক যুগান্তর-এর পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী-কে মনোনীত করা হয়েছে।

সভায় জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও ফৌজদারি অপরাধে জড়িত থাকায় প্রেসক্লাবের সভাপতি নুর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক কোনো জবাব দেননি।

এ কারণে সংগঠনের গঠনতন্ত্রের ৬ নম্বর অনুচ্ছেদের ঙ ধারায় তার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জামান আমিরী, সাধারণ সম্পাদক রবিউল হোসেন, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি দেব, সদস্য শফিউল আলম মাস্টার, আ.ন.ম. সেলিম, গোলাম কাদের, গিয়াস উদ্দিন, ওসমান গণি, সঞ্জয় সেন, হেলাল উদ্দিন নিরব ও সায়েম মাহমুদ।

সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বলেন, “সংগঠনের শৃঙ্খলা, সুনাম ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো সদস্য সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি প্রেসক্লাবের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।