বীরগঞ্জে আত্রাই নদীর ভাঙন এলাকা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২১:৫১ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

শুক্রবার বিকেল ৫টায় তিনি উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের মধুবনপুর গ্রামের আত্রাই নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে যান।

এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে নদীভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ ও বর্তমান পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নেন সংসদ সদস্য। স্থানীয় বাসিন্দারা ভাঙনের কারণে তাদের নানা সমস্যা ও উদ্বেগের কথা তুলে ধরেন।

এ সময় এমপি মনজুরুল ইসলাম ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফউদ্দৌলা খান বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।