রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২, চিকিৎসাধীন ৩
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৭:৪৬ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত তিনজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় একজন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন তিনজনই বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। চলতি বছর এ পর্যন্ত রাজবাড়ী জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৯ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু রোগীদের জন্য পৃথকভাবে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
