পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রশাসন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ২০:১০ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।
সে সময় তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
এছাড়া তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুননবী চৌধুরী পলাশ এবং পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
অতিথিরা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত শনিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি পরিবারের বসতবাড়ির ৫টি ঘর, ৮০ মণ চাল, আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল আগুনে ভস্মীভূত হয়।
