সিরাজগঞ্জে অটোভ্যানের ব্যাটারি চুরির অভিযোগে গ্রেফতার ৪
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ২০:১৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামে অটোভ্যানের ব্যাটারি চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, ওই গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহ (২৮), জমতৈল মধ্যপাড়া গ্রামের কাফি প্রামাণিক (২৮), মামুন ইসলাম (১৮) এবং বিয়াড়া মধ্যপাড়া গ্রামের আলামিন হোসেন (৩০)।
কামারখন্দ থানার ওসি হাশমত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামের ভ্যানচালক সারোয়ারের ব্যাটারিচালিত অটোভ্যানের ব্যাটারি রোববার রাতে চুরি হয়।
সোমবার সকালে স্থানীয় বাজারসংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে ব্যাটারিটি বের করার সময় ওই ৪ জনকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে খবর দেওয়া হয়।
ওইদিন বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে এবং চুরি হওয়া ব্যাটারি উদ্ধার করে।
মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
