সিরাজগঞ্জ চেম্বারে মালয়েশিয়ান প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ২০:২৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তাদের সঙ্গে মালয়েশিয়ান ব্যবসায়ী প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে চেম্বার অব কমার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু।
সভায় মালয়েশিয়ান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চেয়ারম্যান অব ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ মি. ডেভিট।
এ ছাড়া রিনিউএবল এনার্জির ডাইরেক্টর মি. স্খিভ, মি. ড্যানিও এবং মালয়েশিয়ান প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ সময় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমর কৃষ্ণ দাস, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের, লিটন কুমার সাহা, পরিচালক হাজী জুড়ান আলী, তানভীর মাহমুদ পলাশ, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উভয় দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ আলোচনা করা হয়।
