জীবননগরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ২০:৩১ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মৃগমারী গ্রামের আশরাফ আলীর ছেলে নাজমুল হক (২৬), একই গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে মশিউর রহমান (২২), আপান আলীর ছেলে শামীম হোসেন (২৭), মাধবখালী গ্রামের মৃত আজির বক্সের ছেলে রেজাউল হক ওরফে আবুল হক শেখ (৫০), উথলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে রেজুয়ান (১৯), ঘুগরাগাছি গ্রামের আবু সাঈদ বিশ্বাসের ছেলে রাফিউল রাফি (২১), একই গ্রামের মৃত দাউদ বিশ্বাস ওরফে চেগা বিশ্বাসের ছেলে আবু সাঈদ বিশ্বাস ওরফে মিন্টু বিশ্বাস (৪৫) এবং জীবননগর উপজেলা শহরের আশতলা পাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে শরিফুল ইসলাম শরীফ (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খান-এর নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ-এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
