সিরাজগঞ্জে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ২২:০৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২-এর সদস্যরা। তারা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুসলিম নগর গ্রামের মৃত মসলেম মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৫৪) এবং মিলেরপাড় গ্রামের মৃত আসাদুল মেকারের ছেলে তহিদুল ইসলাম (৩৮)।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফ সিরাপসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
