ঠাকুরগাঁওয়ে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে র্যালি ও সমাবেশ
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১৬:০৮ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ‘আলোর পথ মাদক প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন পরিষদ’-এর বর্ষপূর্তি উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টায় সালন্দর আলিয়া সিনিয়র মাদ্রাসা ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সামাজিক সংগঠন ‘আলোর পথ’-এর সভাপতি কফিল উদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান এবং জিটিভির জেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম ভূট্টো প্রমুখ।
পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
