মুন্সীগঞ্জে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১৮:২৮ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহা. আল আমিন। এতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল শেখ হাবিবুর রহমান বিক্রমপুরী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম সরদার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজী রফিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর তালুকদার, মুফতি সানাউল্লাহ কাসেমী, মো. দেলোয়ার হোসেন শিকদার, মাওলানা এমদাদুল্লাহ হক্কানী, মো. শাহরিয়ার অনিক, মাওলানা কাউসার হামিদী-সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা ইসলামী যুব আন্দোলনের আদর্শ, সংগঠনের কার্যক্রম এবং যুবসমাজকে নৈতিক ও আদর্শিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
