সিরাজগঞ্জে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ২১:০৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাউতারা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন— ওই গ্রামের সামায়ন (৫০), হুমায়ুন কবির (৪৮), সঞ্জয় ঘোষ (৪৫), বিশ্বজিৎ (৩৬), মফিজুল ইসলাম (৩৫), সেলিম রেজা (৩৫), আজাদ খাঁ (৪৫), মুজাহার (৪৫) ও নজরুল ইসলাম (৪৫)।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামের আজাদ শেখের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়মিত জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে জুয়া খেলে আসছিল বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।