প্রাথমিক বৃত্তিতে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের চমক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৭:১৭ | অনলাইন সংস্করণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে মানিকগঞ্জ জেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। এর মধ্যে ৮ জন ট্যালেন্টপুলে এবং ৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা যায়, ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ৩০৬ শিক্ষার্থীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬৫ জন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১ জন।
অন্যদিকে, সাধারণ বৃত্তি পাওয়া ৪৭১ শিক্ষার্থীর মধ্যে সরকারি বিদ্যালয়ের ৪০৯ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬২ জন।
আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো— অহনা আদরিকা, আব্দল্লাহ আল আহাদ, এস এম আবরার বিন আরিফ, নাবিলা বিনতে জামান, মাহফুজুর রহমান ইয়াসছিন, মীর জান্নাতুল নামিরা, মোহাম্মদ তাহমিদ রহমান ও সানজিদা আক্তার শিফা। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো— ইয়ামিন আরাফাত, তানভীর ইবনে নূর, তাসনিম বিনতে প্রিমা, তাসফিয়া ইসলাম সাইফা, নাফিজা খাতুন, নাফিসা তাসনিম আফিফা, নুসরাত জাহান জিমিয়া, মোমিনুর হোসেন আয়ান ও শ্রেষ্ঠ রায়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য মূলত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
প্রতিষ্ঠানের পরিচালক ডা. রেজওয়ানা আফরোজ স্মরণী জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং এমন ফলাফল ধরে রাখতে বিদ্যালয়ে নিয়মিত মানসম্মত পাঠদান, প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বিশেষ প্রস্তুতিমূলক ক্লাস নেওয়ার ব্যবস্থা অব্যাহত থাকবে।
