ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৭:৫০ | অনলাইন সংস্করণ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) প্রকল্পের আওতায়, আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং এডিবি (ADB)-এর অর্থায়নে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম।

আলোচক ছিলেন জিআইএস অ্যানালিস্ট বেটস মো. মারুফ খান আকাশ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাঙ্গুড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির ডা. মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া ইউনিয়ন শাখার সভাপতি অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আহাম্মদ হালিম মাজাহার নুর, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেদায়েতুল হক এবং ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক (টুকুন)।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা জাহান (বকুল), দিলপাশার ইউনিয়ন পরিষদের পক্ষে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আরজু খান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক মো. হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান, কার্যকরী সদস্য এস এম শাহিন রেজা, সাংবাদিক মো. রায়হান আলী, সিরাজুল ইসলাম আপন, মো. সুজন আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।