নতুনভাবে হাজীগঞ্জের আলিফ ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২২:১৪ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে অবস্থিত আলিফ ডায়াগনস্টিক সেন্টার আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন আঙ্গিকে তাদের কার্যক্রম শুরু করেছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানটির উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলিফ ডায়াগনস্টিক সেন্টারের প্রধান উপদেষ্টা ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এ. রহিম পাটওয়ারী।
অনুষ্ঠানে বক্তারা আলিফ ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সফলতা কামনা করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি হাজীগঞ্জবাসীকে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাগত বক্তব্যে আলিফ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কিরণ তালুকদার বলেন, “হাজীগঞ্জে এই প্রথম আমরা অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিক মেশিনের মাধ্যমে রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। রোগীদের নির্ভুল রিপোর্ট ও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মানুষের আস্থা অর্জনই আমাদের মূল উদ্দেশ্য।”
হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক হাসান মাহমুদ, সাংবাদিক মোহাম্মদ কবির আহমেদ, কামরুজ্জামান টুটুল, এসএম মিরাজ মুন্সী ও সাইফুল ইসলাম সিফাতসহ অন্যান্যরা।
এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুধীজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
