সিরাজগঞ্জে ১২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২০:৩৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় অভিযান চালিয়ে খেলনা গাড়ির ভেতরে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদক ব্যবসায়ী রবিউল আলম সিদ্দিকীকে (৩০) গ্রেফতার করা হয়েছে। সে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে উল্লেখিত স্থানে মহাসড়কের ওপর অভিযান চালায় ওই অধিদপ্তর। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে খেলনা গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
