হাজীগঞ্জ পৌর ১০ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী টিটুর গণসংযোগ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২১:৩৬ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের নির্বাচনী অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া মজুমদার বাড়ি জামে মসজিদে মাগরিবের নামাজ আদায়ের পর তিনি ওই ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এরপর মনিনাগ পশ্চিম পাড়া হয়ে সাতবাড়ি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট ওমর ফারুক টিটু পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। তারা আগামী দিনে পৌরবাসীর বাড়ি-বাড়ি গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

লিফলেট বিতরণ শেষে অ্যাডভোকেট টিটু হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, পৌর মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসানসহ পৌর ১০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।