রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৮:৪১ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

জুলাই শহিদ দিবস উপলক্ষে রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় রংপুরের ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। পরে পর্যায়ক্রমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, শহিদ আবু সাইদের পিতার নেতৃত্বে শহিদ পরিবারের সদস্যরা, রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ।

এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের আদর্শ ধারণের আহ্বান জানান অংশগ্রহণকারীরা।