নবনিযুক্ত চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ২১:০১ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) পূর্বাহ্নে যোগদান করেছেন চবি রেজিস্ট্রার দপ্তরের শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া।

দায়িত্বভার গ্রহণের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে উপাচার্য দপ্তরে সাক্ষাৎ করেন নবনিযুক্ত রেজিস্ট্রার।

এ সময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপাচার্যকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নবনিযুক্ত রেজিস্ট্রারকে (ভারপ্রাপ্ত) স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

যোগদানের সময় সদ্য সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, রেজিস্ট্রার দপ্তরের বিভিন্ন শাখার প্রধানগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি রেজিস্ট্রার দপ্তরের শাখা প্রধানগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার অফিস কক্ষে মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।