হাজীগঞ্জে গণসংযোগ ও মতবিনিময়ে সম্ভাব্য মেয়র প্রার্থী টিটু
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৯:৩০ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের নির্বাচনী অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার (১৭ জুলাই) জুমার পূর্বে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
পরে তিনি কাজী বাড়ি জামে মসজিদে খুতবার বয়ান শ্রবণ করেন। এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং জামাতে নামাজ আদায়ের পর মসজিদে মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট ওমর ফারুক টিটু এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
লিফলেট বিতরণ শেষে তিনি হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌর মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান, পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
