হোসেনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন অধ্যাপক নূরুল হক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৮:১৭ | অনলাইন সংস্করণ

  হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আসন্ন হোসেনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে অধ্যাপক নূরুল হকের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকেলে জুলাই বিপ্লব দিবস উপলক্ষে হোসেনপুর পৌর জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় তার প্রার্থিতার ঘোষণা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর পৌর জামায়াতের সভাপতি মাওলানা আজহারুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মো. আমিনুল হক, সাবেক উপজেলা আমির ও ঘোষিত মেয়র প্রার্থী অধ্যাপক নূরুল হক, অধ্যাপক জৈন উদ্দিন এবং এডিএম মুহিবুল্লাহ।

জুলাই বিপ্লব দিবসের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আজহারুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ওমর ফারুক এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক ফারহান হোসেন।

সভায় বক্তারা বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক নূরুল হককে হোসেনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী করা হয়েছে। তাঁরা দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।