হাজীগঞ্জে পৌর নির্বাচন সামনে রেখে গণসংযোগে হাসান মিয়াজী
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২১:২৫ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় উত্তরপাড়া, বদরপুর জামে মসজিদে আসর নামাজ আদায়ের পর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পাড়া-মহল্লার দোকানে-দোকানে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার (১৮ জুলাই) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমগ্র ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
তিনি টোরাগড় উত্তরপাড়া চরবাড়ি, টোরাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা, মিজি বাড়ি, হাজী বাড়ি, মুন্সিবাড়ি এলাকা, পশ্চিমপাড়া, মধ্যপাড়া, দক্ষিণপাড়া, প্রফেসরপাড়া এবং পৌরসভার পাশের কাজীবাড়ি এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
পরে তিনি টোরাগড় উত্তরপাড়া জামে মসজিদে জামাতে মাগরিবের নামাজ আদায় করেন এবং সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন।
নামাজ শেষে তিনি সাবেক সংসদ সদস্য এম.এ. মতিনের কবর জিয়ারত করেন এবং পুনরায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
মোহাম্মদ হাসান মিয়াজী বলেন, “হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী। তবে বিএনপির একজন কর্মী হিসেবে আমি দলীয় সমর্থন প্রত্যাশী। দল যদি আমাকে সমর্থন দেয় এবং মনোনয়ন প্রদান করে, তাহলে আমি নির্বাচনে প্রার্থী হব। আর যদি অন্য কাউকে সমর্থন করে, তাহলে আমি তার সঙ্গে কাজ করব।”
হাজীগঞ্জ পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন এবং জবাবদিহিতামূলক কার্যক্রম নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমি মেয়র নির্বাচিত হলে আধুনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনের সহযোগিতায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং দমন এবং নারী নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করব।”
তিনি আরও বলেন, “হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক মহোদয়ের পরামর্শ ও সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বিধিবহির্ভূতভাবে পৌরসভার অর্থ আত্মসাৎ হতে পারে, এমন কোনো প্রকল্প গ্রহণ করা হবে না।”
গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
