হাজীগঞ্জে মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে সচেতন নাগরিকদের সভা
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২২:১৪ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদক, চুরি, ছিনতাই, জুয়া, ইভটিজিং ও পেশীশক্তির অপব্যবহার প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাতে টোরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ডের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাউন্সিলর প্রার্থী মো. মাঈনুদ্দিন মিয়াজী।
সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক মো. জামাল মিজি এবং সঞ্চালনা করেন সমাজসেবক মো. কবির হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি নেতা শাহাদাত হোসেন তালুকদার, সাবেক কাউন্সিলর মো. এমরান মুন্সী, মো. শফিকুল ইসলাম, সোহেল রানা প্রমুখ। এছাড়া মো. সেলিম, মো. মহসীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে জনপ্রতিনিধি, যুবসমাজ ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এলাকার মাদক, চুরি, ছিনতাই, জুয়া ও ইভটিজিং নির্মূলে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
