ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৬:৫৫ | অনলাইন সংস্করণ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম বুরুজ, জামায়াতে ইসলামীর আমির ডা. মাওলানা মহির উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

সভায় অংশগ্রহণকারীরা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনসেবার মান আরও উন্নত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।