ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সাপের কামড়ে হযরত আলীর মৃত্যু, এলাকায় শোক

সিরাজগঞ্জে সাপের কামড়ে হযরত আলীর মৃত্যু, এলাকায় শোক

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পানাগাড়ী বাঘগাড়ি পাড়া গ্রামে চায়না জালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে হযরত আলীর (৪৫) মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের করিম সরকারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকালে হযরত আলী তার বাড়ির সামনের বন্যার পানিতে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরতে যান।

এ সময় জালের ভেতরে একটি বিষাক্ত সাপ আটকে ছিল। জাল থেকে মাছ ছাড়ানোর সময় ওই সাপ তাকে কামড় দেয়।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে গেলে ঝাড়-ফুঁক করা হয়। এতে তার অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তিনি মারা যান।

এদিকে, তার মৃত্যুতে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।

এলাকায় শোক,হযরত আলীর মৃত্যু,সাপের কামড়,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত