‘বৃক্ষরোপণে সাজাই দেশ’ প্রতিপাদ্যে রংপুরে বৃক্ষমেলার উদ্বোধন
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ২১:০৮ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা শুরু হয়েছে।
শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ আবু জাফর।
জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রাব্বানী, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম।
মেলায় বিভিন্ন নার্সারি, বন ও কৃষিভিত্তিক প্রতিষ্ঠানের ৬৫টি স্টল অংশ নিয়েছে। মেলার প্রথম দিনেই দর্শনার্থী ও বৃক্ষপ্রেমীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
