দিনাজপুর জেলা কারাগার পরিদর্শনে প্রশাসক রফিকুল ইসলাম
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১৬:৫৬ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বুধবার সকালে জেলা কারাগার পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম কারাগারে বন্দিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার আবু নুর মোঃ রেজা, ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন, ডেপুটি জেলার খাতুনে জান্নাতসহ কারারক্ষীরা।
পরিদর্শন শেষে কারাবন্দিদের দেখতে আসা আত্মীয়-স্বজনদের সঙ্গেও মতবিনিময় করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, “আমরা সচেতন হই, অপরকে সচেতন করি, মাদকের লাগাম টেনে ধরি। মাদকের সঙ্গে কোনো প্রকার আপোষ নেই।”
জেলা প্রশাসকের বক্তব্য শুনে কারাবন্দিদের আত্মীয়-স্বজনরা সন্তোষ প্রকাশ করেন।
দিনাজপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোঃ রফিকুল ইসলাম জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে তিনি দিনাজপুর সদরসহ ১৩টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন এবং শিক্ষার্থীদের পাঠদান করছেন।
এছাড়াও জেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন।
