সিরাজগঞ্জে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে মারা গেল ২ গরু
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২১:২৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর এলাকার মিয়াপাড়া গ্রামে কৃষক সোলেমানের গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২টি গরুর মৃত্যুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই গোয়ালঘরে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোয়ালঘরে থাকা ২টি গরু পুড়ে মারা যায়।
উপজেলা নির্বাহী অফিসার নুরুল আমিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৬ হাজার টাকা, ২ বান্ডিল ঢেউটিন, শুকনো খাবার ও কম্বল সহায়তা প্রদান করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
