রংপুরে ফৌজদারি অপরাধের দন্ড নিরূপন বিষয়ক সেমিনার
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ২২:৪৫ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরে ফৌজদারি অপরাধের দন্ড নিরূপন বিষয়ক আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাই শীর্ষক সেমিনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা এতে সভাপতিত্ব করেন।
সেমিনারে অপরাধের জন্য শাস্তি নিশ্চিত করা, ন্যূনতম ও সর্বোচ্চ দন্ডের যৌক্তিক সীমা নির্ধারণ, দণ্ডিতদের জরিমানার অংক বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে নির্ধারণ ও বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা বন্ধ করাসহ নানা সুপারিশ তুলে ধরা হয়।
আইন কমিশনের সচিব সৈয়দ আজাদ সুবহানী, পিপি এড আবতাফ হোসেনসহ বিভিন্ন আদালতের বিচারকগণ, আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
