চুয়াডাঙ্গায় ৪০ বোতল স্ক্রাব সিরাপ উদ্ধার, আটক ১
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুর ব্রিজের ওপর থেকে ৪০ বোতল স্ক্রাব সিরাপসহ হাফিজুল হক ওরফে মিঠুনকে (৩৩) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক হাফিজুল হক উপজেলার মুন্সিপুর গ্রামের জলিল বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশে দামুড়হুদা মডেল থানার ওসি মেজবা উদ্দিনের নেতৃত্বে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই মো. সবুজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোমরপুর ব্রিজের ওপর থেকে হাফিজুল হক ওরফে মিঠুনকে আটক করেন।
এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল স্ক্রাব সিরাপ উদ্ধার করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক হাফিজুল হককে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
