জীবননগরে বিশেষ অভিযানে চার আসামি গ্রেপ্তার
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৬:১৪ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে বিভিন্ন মামলায় বাবু (৩৫), কামরুজ্জামান (৩৮), ফন্না (৩০) ও আব্দুর রহিম (৬০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ জুলাই) ভোরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবু উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলার ছেলে, কামরুজ্জামান একই গ্রামের ফকির চাঁদের ছেলে, ফন্না একই গ্রামের লাল্টুর ছেলে এবং আব্দুর রহিম উপজেলা শহরের ইসলামপুর এলাকার সিদ্দিক ভূঁইয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম ও ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদের বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
