রায়গঞ্জে পৃথক অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার ৯ পিস ইয়াবা

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২২:০৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন এবং মাদক মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলো, রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষিকোলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে হযরত আলী (৪৫) ও চকনুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম (৪৫)।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলায় হযরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে দুপুরের দিকে অভিযান চালিয়ে মাদক মামলায় নজরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।