সিরাজগঞ্জে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশু সিয়ামের

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৫:৪২ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা শেখপাড়া গ্রামে পানিতে ডুবে শিশু সিয়াম সেখের (৬) মৃত্যু হয়েছে। সিয়াম ওই গ্রামের আকরাম হোসেনের ছেলে।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নামে শিশু সিয়াম।

গোসল শেষে অন্য শিশুরা উঠে এলেও সিয়াম আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

সন্ধ্যার দিকে ওই পুকুরে খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।