হাজীগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন মেয়র প্রার্থী টিটু

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৭:৪৮ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের নির্বাচনী অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) জুমার পূর্বে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এরপর তিনি উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদে খুতবার বয়ান শুনেন। নামাজের পর তিনি উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং নামাজ আদায়ের পর মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে তিনি অত্র মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট ওমর ফারুক টিটু অত্র এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।

লিফলেট বিতরণ শেষে অ্যাডভোকেট টিটু হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌর মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসানসহ পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।