সোনারগাঁওয়ে দুই হাসপাতালের বিরুদ্ধে অভিযান, একটিকে সিলগালা
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ২১:০৬ | অনলাইন সংস্করণ
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং মেডিকেয়ার হাসপাতালকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত রয়েল স্পেশালিস্ট হাসপাতাল ও মেডিকেয়ার হাসপাতালে এ অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাফিজুর রহমান দিগন্তসহ বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিম জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেডিকেয়ার হাসপাতালকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়েছে।
