আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে শ্রীপুরে কমিউনিটি পুলিশিং সভা
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৭:৫৬ | অনলাইন সংস্করণ
মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর থানা চত্বরে সোমবার দুপুরে উপজেলা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবগঠিত ১৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাসউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক ও ফোরামের সহ-সভাপতি মুন্সি রেজাউল করিম প্রমুখ।
সহকারী পুলিশ সুপার বাপ্পী কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান মোল্লা, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সোহাগ মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্লা, মাসুদ মজুমদার, গয়েশপুর ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সাধারণ সম্পাদক শাহ আলম তুফান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা, মাদক ও গ্রাম্য মারামারি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
