মুন্সীগঞ্জের বাবা আদম মসজিদের ইমামের ছেলে নিখোঁজ
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৮:২৮ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ শহরের কাঁঠালতলা দরগাবাড়ি এলাকার বাসিন্দা ও দরগাবাড়ি বাবা আদম শাহী জামে মসজিদের ইমাম মাহবুবুর রহমান সালেহীর ছোট ছেলে মো. জুলকারনাইন নিখোঁজ হয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ৩টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
নিখোঁজ জুলকারনাইনের গায়ের রং শ্যামলা। তার বাড়ি মুন্সীগঞ্জ শহরের কাঁঠালতলা দরগাবাড়ি এলাকায়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে ০১৭১৮-৭১২২৭৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
