চুয়াডাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত, উচ্ছেদ ৩০ অবৈধ স্থাপনা
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৮:৪৯ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে অবৈধভাবে গড়ে ওঠা সরকারি জমির স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভা ও জেলা প্রশাসন যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে বেশ কয়েক বছর ধরে সরকারি জমিতে অবৈধভাবে ছোট-বড় স্থাপনা গড়ে তোলে স্থানীয়রা। যার কারণে সড়ক ও ফুটপাত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জনভোগান্তি ও দুর্ভোগ লাঘবের জন্য এ অভিযান পরিচালনা করা হয়।
অবৈধ স্থাপনাগুলো ভেঙে ট্রাকে করে চুয়াডাঙ্গা পৌরসভায় নিয়ে রাখা হয়। ৩০টি অবৈধ স্থাপনা ভেঙে সরিয়ে ফেলা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুর রব শিবলু। অভিযানের সার্বিক সহযোগিতা করে চুয়াডাঙ্গা পৌরসভার একটি টিম।
