দিনাজপুরে সার পরিস্থিতি নিয়ে ডিলার-কর্মকর্তাদের মতবিনিময় সভা

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৯:৩০ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলায় সার পরিস্থিতি, সারের উত্তোলন, মজুদ ও বিপণন বিষয়ে সার ডিলার, কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার শিশু একাডেমি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি), দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, বিএডিসির যুগ্ম পরিচালক (সার) মো. জাহাঙ্গীর আলম এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. শাহ আলম।

স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন।

মতবিনিময় সভায় মঞ্চে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ও বিভিন্ন উপজেলার সার ডিলার, কর্মকর্তা এবং স্টেকহোল্ডারবৃন্দ।