জুলাই শহীদদের স্মরণে মুন্সীগঞ্জে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ উদ্বোধন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৪:৫৩ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মুন্সীগঞ্জে কবর জিয়ারত, দোয়া-মোনাজাত এবং ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে সমাহিত তিন জুলাই শহীদের কবর জিয়ারত করা হয়।

এ সময় তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে শহরের কৃষি ব্যাংক মোড়ে জুলাই শহীদদের স্মরণে নির্মিত ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।