মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আলতাফ চৌধুরী
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১৪:৩৪ | অনলাইন সংস্করণ
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১২টায় তিনি মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে রোগীদের চিকিৎসাসেবা, খাবারের মান, ওষুধ সরবরাহ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের চারতলা ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার ওমর ফারুক জাবেরসহ অন্যান্যরা।
